Recents in Beach

ব্রেকিং নিউজ

বাগাতিপাড়ায় গ্রাম থিয়েটারের আঞ্চলিক সম্মেলন ৪ অক্টোবর


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিহারকোল বাজারে বকুল স্মৃতি থিয়েটারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৪ অক্টোবর বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের রাজশাহী ইলামিত্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মসগুল হোসেন ইতি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামার উল্লাহ সরকার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঙ্গিত থিয়েটারের সভাপতি সুকুময় বিপ্লু ,বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মুহাম্মদ মাহবুব হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী থিয়েটার, পদ্মা বড়াল থিয়েটার চারঘাট, পুঁঠিয়া থিয়েটার, ইঙ্গিত থিয়েটার নাটোর, চন্দ্রাবতি থিয়েটার সাতবাড়িয়া পুঁঠিয়া এবং চলন নাটুয়া নাট্য সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য নাট্যকর্মিবৃন্দ।
আলোচনা সভায়, আগামী ৪ অক্টোবর বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে ইলামিত্র অঞ্চলের আঞ্চলিক সম্মেলন জাকজমকপূর্ণভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
  
ফজলে রাব্বি
বাগাতিপাড়া, নাটোর
তাং ১৩-০৯-১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ