Recents in Beach

ব্রেকিং নিউজ

জলবাযু পরিবর্তন রোধে গাছ লাগাই এই শ্লোগান নিয়ে নাটোরে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও বৃক্ষ রোপন


নাটোর প্রতিনিধি

জলবাযু পরিবর্তন রোধে গাছ লাগাই’ এই শ্লোগান নিয়ে নাটোরে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়েছে।  স্বেচ্ছাসেবি সংগঠন সচেতন জাগ্রত গোষ্ঠী (সজাগ) এর আয়োজনে স্থানীয় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু, সহকারী কমিশনার আবু হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুস সালাম এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিএম ইসরাফিল ইসলাম সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তণের কারনে দিন দিন আবহাওয়া ও প্রকৃতির পরিবর্তণ ঘটছে।এজন্য বেশি বেশি করে বৃক্ষ রোপনের বিকল্প নেই।  সবাইকে অন্তত একটি করে গাছ রোপনের আহবান জানানো হয়।পরে বিদ্যালয় চত্ত্বরে বৃক্ষরোপন করেন অতিথিরা।

  নাটোর
০৪-০৯-১৯


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ