Recents in Beach

ব্রেকিং নিউজ

সিংড়ার তাজপুর বাজার থেকে ভিজিডির ৪৩বস্তা চাউল জব্দ


নিজস্ব প্রতিবেদক নাটোরের সিংড়ার তাজপুর বাজার থেকে ভিজিডির ৪৩বস্তা চাউল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চালগুলো জব্দ করা হয়।
সূত্র জানায়, মঙ্গলবার তাজপুর ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের বিপরীতে ৩বস্তা করে চাল পান কার্ডধারীরা। পরে উপকার ভোগির ১৩জনের কাছ থেকে ৪৩বস্তা চাল ক্রয় করেন তাজপুর গ্রামের ওফিস উদ্দিনের ছেলে আলতাফ হোসেন।
সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর নেতৃত্বে তাজপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪৩বস্তা চাল জব্দ করা হয়।
চালক্রয়কারী আলতাফ হোসেন জানান, তিনি তাজপুর ইউনিয়ন পরিষদ থেকে কার্ডধারিদের কাছ থেকে চাল ক্রয় করেছেন। সে চালগুলো বিক্রির জন্য তাজপুরর বাজারে রেখেছিলেন। এটা তোন অবৈধ চাল নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, সরকারী কোন সুবিধা ভোগের কার্ড বিক্রি বা চাল বিক্রির নিয়ম নাই। কেন উপকার ভোগিরা কার্ডের চাল বিক্রি করেছে, সেজন্য বুধবার তাদেরকে অফিসে ডাকা হয়েছে। যারা ভিজিডি কার্ডের চাল বিক্রি করেছে, তাদের কার্ড বাতিল করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ