Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিলেন গিয়াস উদ্দিন-ফয়সাল

কক্সবাজারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিলেন গিয়াস উদ্দিন-ফয়সাল

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারে কিছু লোকাল পত্রিকায় দেখতে পেলাম একটা চক্র আমাকে ছিনতাইকারী, দখলবাজ আখ্যা দিয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করিয়েছেন। উক্ত নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ব্যক্তিগত ভাবে আমি সুগন্ধা পয়েন্টে দুই/আড়াই বছর ধরে চাকরি করতেছি পাশাপাশি ব্যবসা করছি। সবাই আমাকে চিনে এবং জানে।বর্তমানে আমি পাঁচটা গাড়ির দায়িত্বে আছি। দুইটা আমি নিজে দেখি আর দুইটা আমার বড় ভাই এবং মেজ ভাই মিলে দেখে। আর আমার বন্ধু ফয়সাল বাসমতি প্রতিষ্ঠানের ইনচার্জ হিসা রয়েছেন। এটি মাছ দিয়ে শাক ঢাকার মত ঘটনা। একটি ব্যক্তিগত সমস্যাকে দলীয় পর্যায়ে নেওয়া সত্যিই দুঃখজনক। শাকিল আমার এলাকার ছোট ভাই। দুই বছর আগে শাকিলকে কাউন্টার থেকে বের করে দেয়। আমার চুক্তি ভিত্তিক ব্যক্তিগত ভাবে নেওয়া কাউন্টারটি আমি শাকিলকে দিই। শাকিল কাউন্টার এর ভাড়া বাবদ আমাকে তিন লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। ওই টাকা থেকে শাকিল আমাকে কিছু টাকা দিয়েছে। আমি তার কাছ থেকে এক লাখ আশি হাজার বা ২ লক্ষ টাকা পাচ্ছি। ওই টাকা আমি তার কাছ থেকে আগে চাইনি। ইদানিং শাকিল থেকে যখন টাকা ছাচ্ছি শাকিল আমাকে ওই টাকা বার বার সময় দিলেও টাকা দেয় না। আমি শাকিলকে বলছি কাউন্টাটার ছেড়ে দাও। কাউন্টারটা আমি নিজে করব। এটি অস্থায়ী কাউন্টার। ওই কাউন্টারটা আমি নিয়েছি ওখানকার কেয়ারটেকার থেকে। কাউন্টারটি ছিল টিনের একটি ছোট ঘর। এখন শাকিল থেকে টাকা চাইলে সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। শেষ কথা হচ্ছে সে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলে সংবাদ পরিবেশন করেছেন ওই সংবাদের তিল পরিমান প্রমাণ দিতে পারলে আমাদের বিরুদ্ধে যে শাস্তি হবে আমরা সেই শাস্তি মাথা পেতে নেব। এটি শুধু আমাদের সম্মান নষ্ট করার কূ- মানুষে সংবাদ কর্মী ভাইদের মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ পরিবেশন করিয়েছেন। আমি উক্ত সংবাদে প্রশাসন কিংবা এলাকাবাসী কে বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ করছি।

প্রতিবাদকারী,

মোহাম্মদ গিয়াস উদ্দিন

বিশিষ্ট ব্যবসায়ী ও

প্রতিবাদকারী

জিয়াউল হোসেন ফয়সাল

বিশিষ্ট ব্যবসায়ী কক্সবাজার পৌর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক।

সংক্ষেপে:
কক্সবাজারের কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গিয়াস উদ্দিন ও জিয়াউল হোসেন ফয়সাল। তাঁদের দাবি, ব্যক্তিগত ও আর্থিক বিরোধের জেরে এসব সংবাদ প্রকাশ করানো হয়েছে।
কক্সবাজারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিলেন গিয়াস উদ্দিন-ফয়সাল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ