ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এই আয়োজন করা হয়। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। উদ্বোধনের পর ফরিদপুর জেলা ইউনিটের অধীন যুব রেড ক্রিসেন্ট আলফাডাঙ্গা উপজেলা শাখার স্বেচ্ছাসেবীরা উপজেলা চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এই সময় তারা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন, দীর্ঘদিন জমে থাকা পানি অপসারণ করেন এবং মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করেন। পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এই কার্যক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আলফাডাঙ্গা উপজেলা দলের দলনেতা নয়ন হোসেন, উপ-দলনেতা ফারজানা খানম, উপজেলা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল ইসলাম, তহবিল প্রধান রাজিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক জিহাদ হাসান, কলেজ দলের দলনেতা ইয়াসমিন খানম ও উপ-দলনেতা ইমনসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আলফাডাঙ্গাকে ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে রেড ক্রিসেন্ট।
-6ac39e65b04cb.webp)


0 মন্তব্যসমূহ