হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের রুমালিয়ারছড়ার নিজ বাসভবনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে সিসিইউতে ভর্তির পরামর্শ দেন। এদিকে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার দ্রুত রোগমুক্তির জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে জেলাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সংক্ষেপে:
হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী। তাঁর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী। তাঁর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

0 মন্তব্যসমূহ