ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে দুর্নীতি বন্ধ করা গেলে শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা সহজ হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা তাদের নানা দাবি তুলে ধরেন। সম্মেলনে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ২০২৭-২৮ সেশনের জন্য সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এতে এবিএম জাকারিয়াকে সভাপতি, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দীনকে সিনিয়র সহসভাপতি এবং আব্দুস সবুরকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস, জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
দুর্নীতি বন্ধ হলে শিক্ষকদের অধিকার ও জাতীয়করণ সহজ হবে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। জাতীয় শিক্ষক ফোরামের সম্মেলনে তিনি নতুন কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করেন।



0 মন্তব্যসমূহ