ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির দেশপ্রেম ও দ্রোহের চেতনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম এবং আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শুরা সদস্য আবদুল মজিদ। এছাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা, প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন এবং অন্বেষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিন খানসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তব্যে ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন, নজরুল চর্চার মাধ্যমে আমরা উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো সামনের দিকে এগিয়ে যেতে চাই। নজরুলের কবিতার মাধ্যমে তার আদর্শ ধারণ ও লালন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার শিক্ষাবান্ধব হওয়ায় নজরুল বর্ষ পালনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. ন. ম. আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সঙ্গীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির আদর্শ ও চেতনা স্মরণ করা হয়।



0 মন্তব্যসমূহ