Recents in Beach

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ১৮০ দিনের সাফল্যে জাতীয় গ্রিডে যুক্ত ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ১৮০ দিনের সাফল্যে জাতীয় গ্রিডে যুক্ত ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০ দিনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই সময়ে নেট মিটারিং সংযোগের মাধ্যমে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ নতুনভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা শতভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিকল্পনা ৯০ দশমিক ৫৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সব মিলিয়ে সরকারের সামগ্রিক অগ্রগতি দাঁড়িয়েছে ৯৫ দশমিক ২৮ শতাংশে।

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে ২০২৬-২০৩০ মেয়াদী কৌশলপত্র ও রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। এছাড়া মার্চেন্ট পলিসির আওতায় ১০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় গ্রিডের স্থিতিশীলতা রক্ষায় ঈশ্বরদী ও ভুলতায় ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি ব্যবসায়িক মডেল এবং অফশোর উইন্ড পাওয়ার প্রকল্প গাইডলাইনও প্রস্তুত করা হয়েছে।

জ্বালানি খাতে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধিতে সাতটি কূপ খনন ও চারটি ওয়ার্কওভার কার্যক্রমের সিংহভাগ কাজ শেষ হয়েছে। এর ফলে দৈনিক ৩২ দশমিক ২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে বিডিং রাউন্ড আহ্বান করা হয়েছে এবং স্থলভাগে অনুসন্ধানের জন্য নতুন মডেল পিএসসির খসড়া অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে বাস্তবায়ন মডেল নির্ধারণ ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গত পাঁচ মাসে জ্বালানি খাতের সিস্টেম লস ৮ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

সংক্ষেপে:
সরকারের প্রথম ১৮০ দিনে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ৯৫ শতাংশের বেশি সাফল্য অর্জিত হয়েছে। সেই সঙ্গে কমেছে সিস্টেম লস।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ১৮০ দিনের সাফল্যে জাতীয় গ্রিডে যুক্ত ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ