Recents in Beach

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এনসিপি নেতার কঠোর সমালোচনা করে কুলাউড়ায় বক্তব্য দিলেন এমপি শওকতুল ইসলাম

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এনসিপি নেতার কঠোর সমালোচনা করে কুলাউড়ায় বক্তব্য দিলেন এমপি শওকতুল ইসলাম

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করেছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে তিনি বলেন, যার নাক টিপলে এখনো দুধ বের হয়, সে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়।

অনুষ্ঠানে সংসদ সদস্য শকু বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে। তিনি দাবি করেন, গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে, তা বিগত কোনো সংসদ সদস্যের আমলে হয়নি। এ সময় তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।

পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সহসভাপতি আব্দুল জলিল জামাল এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু। এছাড়াও উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ, কানাইটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি এমাদ উদ্দিন বাহার, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত উল্লাহ, সৈয়দ মোশারফ আলী, আপ্তাব উদ্দিন, ফিরুজ আলী ও হাসান আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংক্ষেপে:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুলাউড়ায় এনসিপি নেতার কড়া সমালোচনা করেছেন এমপি শওকতুল ইসলাম শকু। একইসাথে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এনসিপি নেতার কঠোর সমালোচনা করে কুলাউড়ায় বক্তব্য দিলেন এমপি শওকতুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ