কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির আওতাধীন আটটি সাংগঠনিক ইউনিয়নের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে এসব ইউনিয়নে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা বিএনপি। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (২ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত দিনের মধ্যে এসব কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। ঘোষিত নতুন কমিটিতে জালিয়াপালং ইউনিয়নের উত্তর শাখায় অ্যাডভোকেট শাহ আমিন চৌধুরীকে আহ্বায়ক ও ছৈয়দ মোহাম্মদ সাদ্দাম হোসেন শামীমকে সদস্যসচিব করা হয়েছে। দক্ষিণ শাখায় সেলিম উদ্দিন সিরাজী আহ্বায়ক এবং শফিউল আলম মেম্বার সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন। হলদিয়াপালং ইউনিয়নের উত্তর শাখায় সাইফুল্লাহ সিকদার সাইফুল মেম্বারকে আহ্বায়ক ও এস এম আনিছুল ইসলাম লিকচনকে সদস্যসচিব করা হয়েছে। দক্ষিণ শাখায় মুনীর আহমদ আহ্বায়ক ও জিএম ইদ্রীস মিয়া সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন। রত্নাপালং ইউনিয়নে নুরুল কবির চৌধুরীকে আহ্বায়ক ও এম গফুর উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে। রাজাপালং ইউনিয়নের উত্তর শাখায় সাদমান জামী চৌধুরী আহ্বায়ক ও সাইফুর রহমান সিকদার সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। দক্ষিণ শাখায় নুরুল ইসলাম সিকদারকে আহ্বায়ক এবং আহসান উল্লাহকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া পালংখালী ইউনিয়নে অ্যাডভোকেট রেজাউল করিম রেজাকে আহ্বায়ক এবং নুরুল আমিন মেম্বারকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
উখিয়া উপজেলা বিএনপির আওতাধীন ৮টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এসব কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।



0 মন্তব্যসমূহ