Recents in Beach

ব্রেকিং নিউজ

ডোমারে পাতা কুড়াতে গিয়ে বৃদ্ধার মৃত্যু


রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: 

নীলফামারীর ডোমারে ছাগলের খাবারের জন্য পাতা কুড়াতে গিয়ে কাঁটা গাছ পরে রশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্য হয়েছে। সোমবার দুপুর ১২টার সময় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ক্লিনিকপাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। রশিদা ওই গ্রামের মৃত জহির উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, কাঠ ব্যবসায়ী জনি মিয়ার কেনা ২টি গাছ কাঁটার সময় বৃদ্ধা রশিদা পাতা কুড়াতে আসে। এ সময় তাঁর উপর গাছ পরে গেলে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ