Recents in Beach

ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে ভাষা শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানিয়ে মহান একুশ পালিত


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ
 

সারাদেশের ন্যায় পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদার সাথে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন,পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো: মজাহারুল হক প্রধান ও জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। 

এরপর পুস্পস্তবক অর্পন করেন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন, মুক্তিযোদ্ধা সংসদ,জেলা আওয়ামীলীগের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ