Recents in Beach

ব্রেকিং নিউজ

১৪ লক্ষ পিস ইয়াবা সহ ২ বস্তা টাকা উদ্ধার, আটক ২


মোঃ শফিক ইসলামঃ
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজের পাস থেকে ১৪ লক্ষ  ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা পুলিশ।

জানা গেছে এবং তার বাড়ি থেকে আরও দুই বস্তা (১ কোটি ৭০ লাখ) টাকা উদ্ধার করেছে পুলিশ।

শহরের ২ নং ওয়ার্ডেরর নজরুল ইসলাম ও  সাবেক মহিলা মেম্বার রাজু বেগমের পুত্র ফারুক, ইয়াবা ডন (ফারুক), মাকড়সার জালের মতোই বিস্তৃত তাদের নেটওয়ার্ক, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার করছে তাদের একটি অংশ। এসব চালান সংগ্রহ করছে টেকনাফ ও কক্সবাজারের আসেপাশের এলাকার কিছু প্রভাবশালী মাদক ব্যবসায়ী।

 তারাই রাজধানীসহ দেশের নানা প্রান্তে পৌঁছে দিচ্ছে লাখ লাখ পিস ইয়াবা। 

সুত্র মতে,তার রয়েছে শহরের কলাতলীতে বিলাস-ব্হুল আবাসিক হোটেলে রয়েছে দুটি ফ্ল্যাট, একাধিক ফিশিং বোট, কোটি কোটি টাকার সুদের ব্যবসা করেন সে, নিজের বিলাস বহুল বাড়ি, বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে রয়েছে কোটি কোটি টাকার  ডিপোজিট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ