Recents in Beach

ব্রেকিং নিউজ

চ্যানেল এস এর সাংবাদিক অলকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন, দিনাজপুরঃ 
চ্যানেল এস এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক জয় মহন্ত অলকের উপর  পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদর থানায় দুটি মিথ্যা মামলার প্রত্যাহার এবং বাদী সাক্ষী সহ সহযোগিতাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বীরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ রোডস্থ ঢাকা -পঞ্চগড় মহাসড়কে  ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন ,  

সাবেক পৌর কাউন্সিলার কার্তিক ব্যার্নাজী , বাংলাদেশ শ্রমিকলীগের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মাঝিসহ সাংবাদিক ও স্থানীয় সাধারণ মানুষেরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। 

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও বাদী-সাক্ষীদের সহযোগীরা  যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার দাবি জানান। সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ