Recents in Beach

ব্রেকিং নিউজ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে ডিপ্লোমা শিক্ষার্থী নিশাদ নিখোঁজ

আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ
গাইবান্ধা সদরের কামারজানিতে ত্রাণ দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে বোরহান উদ্দিন নিশাদ (২০) নামে এক ডিপ্লোমা শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। 

২১ আগস্ট শুক্র দুপুর ১টার দিকে কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ নিশাদ কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে। তিনি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে অধ্যায়নরত।

স্থানীয়রা জানান, গোঘাট গ্রামে ভাঙন কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন নিশাদ। 

এসময় নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হন তিনি। কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিকেল ৬ টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ