Recents in Beach

ব্রেকিং নিউজ

যাত্রাবাড়ীতে কিশোরী গণধর্ষণ শিকার, গ্রেফতার ১

নিউজ ডেস্কঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে এক কিশোরীকে (১৭) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যায় ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জাগো নিউজকে জানান, ওই কিশোরী যাত্রাবাড়ী এলাকায় থাকেন এবং স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী সামাদনগর এলাকায় একটি পরিত্যক্ত ভবনে তাকে চারজন মিলে গণধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করেন ওই কিশোরী। 

পরে তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা করা হয়। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
/জাগো নিউজ ২৪।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ