Recents in Beach

ব্রেকিং নিউজ

দিনাজপুর বোর্ডে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়, শূন্য পাসের তালিকায় ৯ প্রতিষ্ঠান

দিনাজপুর বোর্ডে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়, শূন্য পাসের তালিকায় ৯ প্রতিষ্ঠান

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলার শিক্ষাব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বোর্ডের অধীন জেলাগুলোর মধ্যে কুড়িগ্রামেই সর্বোচ্চ ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। এই প্রতিষ্ঠানগুলো থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী অংশ নিলেও একজনও উত্তীর্ণ হতে পারেননি। চলতি বছর কুড়িগ্রাম জেলায় মোট ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪ হাজার ৭৭৩ জন। জেলায় গড় পাসের হার ৪০.৭২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৩৬ জন শিক্ষার্থী। সার্বিক পরিস্থিতি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসাদুজ্জামান জানান, কুড়িগ্রামে ৯টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রৌমারীর চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, রাজারহাটের সিঙ্গার ডাবরীহাট কলেজ, সিঙ্গার ডাবরীর হাট বি. এল. হাই স্কুল অ্যান্ড কলেজ এবং পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ। এ ছাড়াও নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মডেল কলেজ, কুটি পেয়ারাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ও চিলাখানা মডেল কলেজ, উলিপুরের হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং চিলমারীর দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। ফলাফল বিপর্যয়ের নেপথ্যে উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফিজ রহুল আমিন জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের তিন পরীক্ষার্থীই বিবাহিত থাকায় সংসারের চাপের কারণে পড়াশোনা করতে পারেননি। সিঙ্গার ডাবড়ীহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল ইসলাম উল্লেখ করেন যে, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা হতাশ এবং কঠিন প্রশ্নের পাশাপাশি শিক্ষার্থীদের প্রস্তুতি ভালো ছিল না। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, কলেজটির কার্যক্রম ভাড়াবাড়িতে চলায় এবং ক্লাস না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম জানান, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট এবং প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না থাকায় বেতন-ভাতা ও জবাবদিহিতার অভাবে এই বিপর্যয় ঘটেছে।

সংক্ষেপে:
দিনাজপুর বোর্ডে কুড়িগ্রাম জেলায় এইচএসসি পরীক্ষায় বড় বিপর্যয় দেখা দিয়েছে। জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
দিনাজপুর বোর্ডে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়, শূন্য পাসের তালিকায় ৯ প্রতিষ্ঠান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ